,

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা সমাজের বোঝা নয় : রাষ্ট্রপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা সমাজের বোঝা নয়। উপযুক্ত শিক্ষা-প্রশিক্ষণ, দিক নির্দেশনা ও অনুপ্রেরণা প্রদানের মাধ্যমে তাদের দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব। এক্ষেত্রে তাদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র ও কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে যথাযথ সমর্থন ও সহায়তা প্রদান অত্যন্ত জরুরি। আমি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন মানুষের সহায়তায় এগিয়ে আসতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিবর্গের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

শুক্রবার (২ এপ্রিল) ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২১’ উপলক্ষে দেয়া এক বাণীতে একথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২১ উপলক্ষে আমি দেশের সব অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি, তাদের পরিবার এবং অটিজম নিয়ে কর্মরত ব্যক্তি ও সংগঠনসমূহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশ্ব অটিজম সচেতনতা দিবসের এবারের প্রতিপাদ্য “মহামারিত্তোর বিশ্বে ঝুঁকি প্রশমন, কর্মক্ষেত্রে সুযোগ হবে প্রসারণ” সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস অত্যন্ত জরুরি। দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এসব জনগোষ্ঠীকে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সমাজে পুনর্বাসন করতে হবে। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিসহ সকল প্রতিবন্ধী মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন-২০১৩ এবং এতদসংশ্লিষ্ট বিধিমালাসহ বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ ও প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা-২০১৯ প্রণয়ন করা হয়েছে। সরকারের উদ্যোগে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য ইতোমধ্যে বিশেষ স্কুল, একীভূত স্কুল এবং প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে শিশু বিকাশ কেন্দ্র এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে এনডিডি কর্নার স্থাপন করা হয়েছে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে এ বিষয়ে কাজ করার ক্ষেত্রে সরকার বিশেষভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। সরকারের এসকল উদ্যোগ অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিসহ সকল প্রতিবন্ধী ব্যক্তির প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের পাশাপাশি তাঁদের মানসিক উন্নয়ন ও সমৃদ্ধ জীবন গঠনের পথকে আরও প্রসারিত করবে বলে আমার বিশ্বাস। আমি বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২১ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের