শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব নিষেধাজ্ঞা বহাল রয়েছে ইরানের ওপর : আমেরিকা

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের বিরুদ্ধে আমেরিকার সব নিষেধাজ্ঞা বহাল রয়েছে এবং এসব নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরান কোনও লেনদেন করতে গেলে তা খতিয়ে দেখা হবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ইরানের সঙ্গে চীন ২৫ বছর মেয়াদি যে কৌশলগত চুক্তি করেছে সে সম্পর্কে প্রাইসের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ জবাব দেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিষেধাজ্ঞা বহাল থাকায় তা পাশ কাটিয়ে ইরান চীনের সঙ্গে কোনও লেনদেন করতে গেলে তা খতিয়ে দেখবে ওয়াশিংটন। ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে চীনের সঙ্গে আমেরিকার অভিন্ন স্বার্থ রয়েছে বলেও তিনি দাবি করেন।

নেড প্রাইস বলেন, কূটনৈতিক চ্যানেল ছাড়া ইরানের আর সব খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকবে। তিনি আরও দাবি করেন, ইরানের পরমাণু সমঝোতায় ‘যৌথভাবে ফিরে আসার’ বিষয়টি পর্যালোচনা করতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে। মার্কিন মুখপাত্র এ বক্তব্যের মাধ্যমে একথা বোঝাতে চেয়েছেন যে, ইরান যদি পরমাণু সমঝোতা বাস্তবায়নের কাজে পুরোপুরি ফিরে আসে তাহলে আমেরিকাও একই কাজ করবে।

অথচ গত ২০ জানুয়ারি জো বাইডেন প্রশাসন আমেরিকার ক্ষমতা গ্রহণের পর ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে, মার্কিন সরকার এই সমঝোতা থেকে আগে বেরিয়ে গিয়েছিল এবং তাকেই আগে এতে ফিরে আসতে হবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা