,

সাজাপ্রাপ্ত পাপুলের আসন শূন্য, সংসদকে অবহিত করলেন স্পিকার

news-image

নিউজ ডেস্ক : কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সদস্যপদ শূন্য হওয়ার বিষয়ে সংসদকে অবহিত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সংসদের দ্বাদশ অধিবেশন শুরুর পর স্পিকার এ সংক্রান্ত ঘোষণা দেন।

স্পিকার বলেন, কুয়েতের আদালতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সাজা হওয়ায় নৈতিক স্খলনজনিত কারণে সংবিধানের ৬৬/২ ধারা অনুযায়ী তিনি আর সংসদের সদস্য থাকতে পারেন না। সংবিধানের ৬৭/১ এর ‘ঘ’ ধারা অনুযায়ী তার আসন শূন্য হয়েছে। গত ২৮ জানুয়ারি লক্ষ্মীপুর-২ আসন শূন্য হয়েছে। বিষয়টি সংসদকে অবহিত করা হলো।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে কাজী শহিদ ইসলাম পাপুল এমপি নির্বাচিত হন। কুয়েতে পাপুলের বিরুদ্ধে ২০২০ সালের শুরুতে মানবপাচার ও অর্থপাচারের অভিযোগ ওঠে। পরে ওই মামলায় তিনি কুয়েতে গ্রেফতার হন।

গত ২৮ জানুয়ারি কুয়েতের আদালত পাপুলকে চার বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি ১৯ লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়। তার স্ত্রী সেলিনা ইসলাম কুমিল্লার সংরক্ষিত আসনের স্বতন্ত্র এমপি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের