অকল্যান্ডে বৃষ্টি, থামলেই টাইগাররা নামবেন লিটনের নেতৃত্বে

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভরাডুবির পর টি-টোয়েন্টি সিরিজও খুঁইয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে টাইগাররা। আজ বৃহস্পতিবার অকল্যান্ডের ইডেন পার্কে দুপুর ১২টায় ম্যাচটি শুরু হবে। তবে সেখানে বৃষ্টি থাকায় ম্যাচ শুরু হতে কিছুটা বিঘ্ন হচ্ছে।

ব্যক্তিগত কারণে শুরু থেকেই টি-টোয়েন্টি সিরিজে নেই তামিম ইকবাল। এরপর ইনজুরির কারণে ছিটকে যান অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে চোটে পড়ে ছিটকে গেছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যে কারণে শেষ ম্যাচে টাইগারদের সপ্তম অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, সাইফ উদ্দিন, নাসুম আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ: টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), অ্যাডাম মিলনে, মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, হ্যামিশ বেনেট, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি ও উইল ইয়ং।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী