ফের সয়াবিন তেলের দাম বাড়াল টিসিবি

news-image

নিজস্ব প্রতিবেদক : আবারও সয়াবিন তেলের দাম বাড়িয়েছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এবার প্রতি লিটারে সয়াবিন তেল ১০ টাকা বাড়িয়ে ১০০ টাকা দরে বিক্রি করবে সংস্থাটি। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ দাম কার্যকর করা হবে। এ নিয়ে জানুয়ারির পর দুই দফায় লিটারে ২০ টাকা বাড়ল টিসিবির সয়াবিন তেলের দাম।

এছাড়া চিনির দাম কেজিতে ৫ টাকা করে বাড়িয়েছে টিসিবি। এখন থেকে সংস্থাটি প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫৫ টাকা দরে বিক্রি করবে। পেঁয়াজ বিক্রি করা হবে ২০ টাকা দরে।

এদিকে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে টিসিবির পণ্যের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ছোলা ও খেজুর। ছোলা প্রতি কেজি ৫৫ টাকা এবং খেজুর ৮০ টাকা দরে বিক্রি করা হবে।

গতকাল বুধবার টিসিবির এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে সারা দেশে তাদের বিক্রয় কার্যক্রম চলবে।

টিসিবি সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে তাদের বিক্রয় কার্যক্রম শুরু হবে। ক্রেতারা একসঙ্গে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল ও ৫ লিটার তেল কিনতে পারবেন। আর টিসিবির অনলাইন কার্যক্রমে কেনা যাবে শুধু পেঁয়াজ।

ঢাকায় ১০০টি ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ২০টিসহ সারা দেশে মোট ৫০০ ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এছাড়া দেশের সব জেলা ও উপজেলা সদরে পরিবেশকদের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

টিসিবি সূত্র জানায়, রমজানে প্রতি ট্রাকে ৮০০ থেকে ১ হাজার ২০০ কেজি চিনি, ৬০০ থেকে ৭৫০ কেজি মসুর ডাল, ১ হাজার ২০০ থেকে দেড় হাজার লিটার সয়াবিন তেল, ৩০০ থেকে ১ হাজার কেজি পেঁয়াজ, ৪০০ থেকে ১ হাজার কেজি ছোলা ও ১০০ কেজি খেজুর বরাদ্দ দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী