বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হামলা ও হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছে হেফাজত

news-image

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান জামিয়া ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা সাজিদুর রহমান। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদরের এমপি র.আ.ম উবাইদুল মুকতাদির চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ মাদ্রাসায় হামলা করেছে। হেফাজত দাবি করেছে তাদের ১৬ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২৬ শে মার্চ শুক্রবার  বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তীর আনন্দঘন অনুষ্ঠান উদযাপন করার কথা ছিল। এ উপলক্ষ্যে রাষ্ট্রীয় আমন্ত্রণে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগণ বাংলাদেশে আমন্ত্রিত হয়েছিল, তাতে দেশের জনগণ, তৌহিদী জনতার কোন আপত্তি ছিল না, কিন্তু শতকরা ৯০% মুসলমানের এই দেশে পাশের দেশ ভারতের সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! যার নেতৃত্বে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে হাজার হাজার মুসলমানকে হত্যার অভিযোগ রয়েছে।

মুসলমানদের ঐতিহ্য বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির নির্মাণকারী এই মোদিকে রাষ্ট্রীয় আমন্ত্রণে সম্মানিত করার বিষয়টি বাংলাদেশের মুসলমানরা মেনে নিতে পারেনি। মোদির আগমনের প্রতিবাদে অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশসহ অন্যান্য ইসলামী দলগুলোর কোন রকম কর্মসূচি ছাড়াই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন স্থানে দেশ প্রেমিক তৌহিদী জনতা শান্তিপূর্ণ প্রতিবাদে নেমে আসে।

২৬ শে মার্চ শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশের বর্বরোচিত গুলিবর্ষণ করে। এ খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে আসে। উম্মুল মাদারিস হাটহাজারী মাদ্রাসার ছাত্ররাও রাস্তায় নেমে বিক্ষোভ করতে থাকে, কোন রকম উস্কানি ছাড়া দেশের প্রাচীনতম এই মাদ্রাসার ছাত্রদের উপর পুলিশ গুলি বর্ষণ করে করে ৪ জনকে শহীদ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান