শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার বিস্তার ঘটছে স্বাস্থ্যবিধি না মানার কারণে : প্রধান বিচারপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি না মানার কারণেই আবার করোনার বিস্তার ঘটছে বলে মনে করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এ জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

অবকাশের পর বুধবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রমের শুরুতে প্রধান বিচারপতি এই আহ্বান জানান।

বিচারিক কার্যক্রমের শুরুতেই মহামারী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। স্বাস্থ্যবিধি না মানার কারণেই আবার করোনার বিস্তার ঘটছে।’

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘করোনার যে ধরনটা দেখা যাচ্ছে, সেটা তো ব্যাপকভাবে বিস্তার ঘটছে।’

আদালত অঙ্গন সংক্রমণের ক্ষেত্রে ‘অনেক বেশি ঝুঁকিপূর্ণ’ মন্তব্য করে আইনজীবী ও আদালত সংশ্লিষ্ট সবার স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেন তিনি।

এর আগে মহামারী করোনাভাইরাসের ঊর্ধ্বগতি পরিস্থিতিতে বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরিধান করতে হবে না বলে জানানো হয়।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

দেশে করোনাভাইরাস মহামারীর মারাত্মক অবনতি হয়েছে। কেবল গত এক সপ্তাহে দেশে মোট ২৮ হাজার ৬৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা