,

সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাস মারা গেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশের) সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস মারা গেছেন। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে মৃত্যু হয় হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির এবং সাবেক এ সাংসদের।

মৃত্যুর সময় মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের বয়স হয়েছিল ৬৯ বছর। এসব তথ্য নিশ্চিত করেছেন হেফাজত ইসলামের এক নেতা মুফতি ফয়জুল্লাহ।

মুফতি ওয়াক্কাস কওমি মাদ্রাসাগুলোর শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহসভাপতি ছিলেন। হুসেইন মুহম্মদ (এইচ এম) এরশাদের সময় ১৯৮৬ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন মুফতি ওয়াক্কাস। পরে তিনি জাতীয় পার্টিতে যোগ দিয়ে ১৯৮৮ সালের নির্বাচনেও এমপি হন।

এরশাদ সরকারের পতনের পর ওয়াক্কাস জমিয়তে উলামায়ে ইসলামে যোগ দেন এবং ২০০১ সালে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। গতবছরও হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ছিলেন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। আহমদ শফীর মৃত্যুর পর হেফাজতের নতুন কমিটি হলে সেখানে তাকে কোনো পদে রাখা হয়নি। যশোরের মণিরামপুরে নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসায় তার জানাজা হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী