,

স্বামীকে নিয়ে যে কারণে গর্বিত সানি লিওন

news-image

বিনোদন ডেস্ক : স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে গর্বিত বলিউড তারকা সানি লিওন। প্রায়ই স্বামীকে নিয়ে আবেগমাখা কথা বলেন তিনি। তার সন্তানদের বাবা হিসেবে ড্যানিয়েলকে অনেক সম্মানও করেন। তবে এবার অন্য কারণ জানালেন স্বামীকে নিয়ে গর্ব করার।

সানি জানতে পেরেছেন তার স্বামী মাঝরাস্তায় এক মহিলাকে সাহায্য করেন। সেই ভিডিওই সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন সানি লিওন।

একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ড্যানিয়েলের সঙ্গে ফিরছিলেন সানি। তখনই রাস্তায় এক মহিলাকে দেখতে পান তারকা দম্পতি। গাড়ির চাকা একা বদলাতে পারছিলেন না তিনি। তাকে সাহায্যের জন্য এগিয়ে যান ড্যানিয়েল। গাড়িতে বসে এই পুরো ভিডিওটি শুট করেন সানি।

শুট করতে করতে সানি বলেন, ‘একজন ভদ্র পুরুষ এমনটাই করবেন। ড্যানিয়েল একজন মহিলাকে গাড়ির চাকা বদলাতে সাহায্য করছে।’

এই ভিডিওর সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে নিজেদের সাজের ছবিও পোস্ট করেছেন সানি। ড্যানিয়েল পরেছেন হালকা গোলাপি শার্টের সঙ্গে কালো ব্লেজার। হালকা গোলাপি হাই স্লিট পোশাকে তাক লাগিয়েছেন সানি।

তারকা দম্পতির এই পোস্ট দেখে আপ্লুত নেটাগরিকরাও।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের