আইপিএলে এবার নতুন অধিনায়কের নেতৃত্বে খেলবে দিল্লি

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ১৪তম আসর শুরুর আগেই বড় সংবাদ দিল্লি ক্যাপিটালস সমর্থকদের জন্য। এবারের আসরে নতুন অধিনায়কের নেতৃত্বে আইপিএল খেলতে নামবে দিল্লি। অধিনায়কত্বের গুরুভার বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ক্রিকেটার রিশাভ পান্তের কাঁধে তুলে দিয়েছে দিল্লি কর্তৃপক্ষ।

মূলতঃ আইপিএলে নিজেদের নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ারকে এবার পাচ্ছে না দিল্লি ক্যাপিটালস। ইংল্যান্ডের বিপক্ষে খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন আয়ার। যে কারণে আগেই বলা হয়েছিল, সম্ভবত আইপিএলের অর্ধেকই খেলতে পারছেন না আয়ার। এ কারণেই নতুন নেতা নির্বাচন করতে হয়েছে দিল্লিকে।

তবে, আইপিএলের অর্ধেক নয়, এবারের পুরো আসরই কাঁধের ইনজুরির কারণে খেলতে পারছেন না স্রেয়াশ আয়ার। যার ফলে পুরো আসরের জন্যই নতুন নেতা নির্বাচন করতে হয়েছে দিল্লিকে।

২০১৮ আইপিএলের মাঝপথে গৌতম গম্ভীরকে সরিয়ে তরুণ ক্রিকেটার স্রেয়াশ আয়ারকে অধিনায়ক নির্বাচন করে দিল্লি। তার অধীনে আরব আমিরাতে অনুষ্ঠিত গত আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে দিল্লি। খেলেছে ফাইনালও। শেষ পর্যন্ত মুম্বাইর কাছে হেরে শিরোপা জেতা হয়নি তাদের।

গত আইপিএলেই অসাধারণ ব্যাটিং করেছিলেন রিশাভ পান্ত। এরপর ভারতীয় জাতীয় দলে জায়গা করে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সব ফরম্যাটেই সমানভাবে দক্ষতার সঙ্গে ব্যাটিং করে যাচ্ছেন তিনি। যে কারণে, সাবেক ইংলিশ ক্রিকেটার ইয়ান বেল পর্যন্ত বলছেন, পান্তকে ছাড়া ভারতীয় দল এখন কল্পনাই করা যায় না।

২৩ বছর বয়সী সেই রিশাভ পান্তকেই শেষ পর্যন্ত অধিনায়ক হিসেবে বেছে নিলো দিল্লি ক্যাপিটালস। দায়িত্ব পাওয়ার পর পান্ত বলেন, ‘দিল্লি হচ্ছে এমন একটি জায়গা, যেখান থেকে আমি বেড়ে উঠেছি। ৬ বছর আগে এখান থেকেই আমার আইপিএল যাত্রা শুরু হয়েছিল। এই দলটিকে একদিন নেতৃত্ব দেবো, এটা ছিল স্বপ্ন। আমি সব সময়ই এর জন্য আকাঙ্খিত ছিলাম। আজ আমার সেই স্বপ্ন সত্যি হয়ে এলো। আমি নিজেকে খুব সম্মানিত বোধ করছি। আমি সত্যিই খুব আনন্দিত, বিশেষ করে আমাদের ফ্রাঞ্চাইজি মালিকদের প্রতি, যারা আমাকে অধিনায়ক হিসেবে চিন্তা করেছেন। এই দলটির রয়েছে দুর্দান্ত একটি কোচিং স্টাফ টিম। আর দলটি গঠন করা হয়েছে সিনিয়র ও জুনিয়রদের দারুণ কম্বিনেশনে।’

দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তারা এবার নিজেদের দলে নিয়েছে অস্ট্রেলিয়ার আরেক সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে। তবে, বিদেশী নয়, নিজেদের দেশের ক্রিকেটারের ওপরই আস্থা রাখলো দিল্লি কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী