,

নিরব-বুবলীর সিনেমার শুটিং গানে গানে শেষ হলো

news-image

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় তারকা নিরব হোসেন ও শবনম বুবলী জুটির দ্বিতীয় সিনেমা ‘চোখ’ এর শুটিং শেষ হয়েছে বলে জানালেন পরিচালক। সম্প্রতি ঢাকার অদূরে রূপগঞ্জে একটি গানের দৃশ্যায়নের মধ্য দিয়ে ‘চোখ’ ছবির শুটিং শেষ হয়। এতে অংশ নেন নিরব-বুবলী।

‘চোখ’ ছবির গল্প এক অন্ধ তরুণকে ঘিরে। পরে এক সময় সে চোখে দেখতে পায়। কীভাবে দৃষ্টি ফিরে পায় এবং এরপর কী ঘটে তা নিয়েই ছবিটি। ছবিতে বুবলীর নায়ক নিরব, সঙ্গে রয়েছেন রোশানও।

ছবিটির শুটিং শেষ করে নিরব বলেন, ‘গানের দৃশ্য ধারণের মধ্য দিয়ে চোখ ছবির শুটিং শেষ করলাম। দারুণ লোকেশনে গানটির শুটিং হয়েছে। আশা করছি দর্শককে একটি ভালো সিনেমা উপহার দিতে পারবো।’

শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘চোখ’। গত ১৯ ফ্রেব্রুয়ারি শুরু হয় ছবিটির শুটিং। ঢাকা ও নারায়ণগঞ্জে ছবিটির দৃশ্য ধারণ হয়। ছবিটি পরিচালনা করেছেন আসিফ ইকবাল জুয়েল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠানের।

এদিকে নিরব-বুবলী জুটির প্রথম ছবি ‘ক্যাসিনো’ও মুক্তির অপেক্ষায়। এটি নির্মাণ করেন সৈকত নাসির। এই ছবির শুটিং শেষ করেই আড়াল হয়েছিলেন নায়িকা বুবলী। দীর্ঘ ১১ মাস পর দেখা দেন তিনি। পরে ‘চোখ’ সিনেমা দিয়ে কাজে ফেরার খবর দেন বুবলী।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের