,

আজ চার পৌরসভায় ভোট

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যেই আজ বুধবার চার পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা। তবে ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও একটি সংসদীয় আসনের নির্বাচনের নির্ধারিত ভোটগ্রহণ হবে কি না তা জানতে হলে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত।

সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনির্ধারিত এ বৈঠকে বিদ্যমান পরিস্থিতিতে বুধবার ও ১১ এপ্রিলের ভোটগুলো হবে কিনা তা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে যশোর সদর ও মাদারীপুরের কালকিনি পৌরসভায় সব পদে এবং ঠাকুরগাঁও সদর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় একটি করে সাধারণ ওয়ার্ডে ভোট গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, আমাদের একটি অনির্ধারিত বৈঠক হয়েছিল। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ইসির অতিরিক্ত সচিব দেশ রূপান্তরকে বলেন, বুধবারের যেসব নির্বাচন হওয়ার কথা সেগুলো অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে ১১ এপ্রিল ইউপি, পৌর ও সংসদের উপ নির্বাচনের বিষয়ে বৈঠকে আলোচনা হলেও ১ এপ্রিল কমিশন সভার পর সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরও বলেন, যেহেতু বড় সিদ্ধান্ত তাই তাই নির্ধারিত বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ ছাড়া নির্বাচন সংক্রান্ত সকল প্রশিক্ষণ বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে বলে জানান তিনি।

প্রথম ধাপে ১৯ জেলার ৬৪ উপজেলার ৩৭১ ইউপি, ষষ্ঠ ধাপের ১১ পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের প্রার্থীরা এখন প্রচারে রয়েছেন। কিন্তু এর মধ্যে করোনা মহামারির নতুন ধাক্কা আসার পর সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সকল ক্ষেত্রে সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা