,

নাশকতায় ক্ষয়ক্ষতির ছায়া দলিল তৈরির নির্দেশ

news-image

নিউজ ডেস্ক : উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস ভাঙচুর ও নাশকতা রোধে নিরাপত্তামূলক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

নির্দেশনা নাশকতায় ক্ষয়ক্ষতি এড়াতে সতর্ক থাকার পাশাপাশি জমির ছায়া দলিল তৈরির কথা বলা হয়েছে। সোমবার এ নির্দেশনা দেয়া হয়। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের নির্দেশও দিয়েছে মন্ত্রণালয়। ভূমি-সংক্রান্ত কাজ পরিচালনা এবং জালিয়াতি রোধে পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত দলিলের ছায়া দলিল আগামী ৭ কর্মদিবসের মধ্যে তৈরি করতে বলা হয়েছে। এ জন্য প্রতি ইউনিয়ন ভূমি অফিসে একজন করে সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ দিতে বলা হয়েছে।

হেফাজতের সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘাতের মধ্যে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও সরকারি অন্যান্য ভবনে ভাঙচুর চালানো হয়। সে সময় অগ্নিসংযোগে সরকারি অনেক নথি পুড়ে যায়। হামলার সময় বিভিন্ন সরকারি নথি ও দলিল ভবনের বাইরে ফেলে দেওয়া হয়।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ও পার্শ্ববর্তী সদর ইউনিয়ন ভূমি অফিস ও অন্যান্য সরকারি ভবনের ক্ষয়ক্ষতি নিরূপণ করে ৭ কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয় মন্ত্রণালয়। নির্দেশনায় ভূমি ও অন্যান্য সরকারি অফিসে ভাঙচুর ও ক্ষয়ক্ষতিকে ‘অপূরণীয় ও অনাকাঙ্ক্ষিত’ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ করতে ও দলিল সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি