,

রাজবাড়ীতে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত ২

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে রেলস্টেশনের অদূরে অবৈধভাবে গড়ে ওঠা একট্ লেভেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে সদর উপজেলার বসন্তপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর গ্রামের ইউছুফ শেখের ছেলে ট্রাকচালক পলাশ শেখ ও একই ইউনিয়নের সরদারপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে হেলপার মিলন হোসেন। আহত হয়েছেন বাবলু মোল্লা নামের একজন।

এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে প্রায় তিন ঘণ্টা পর ট্রেনটি গন্তব্যে ছেড়ে যায়।

রাজবাড়ী রেলওয়ে সূত্র জানায়, ভাঙ্গা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি বসন্তপুর রেল স্টেশনে ঢোকার আগে অবৈধভাবে গড়ে ওঠা রেলক্রসিংয়ে মাটিবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক, হেলপারসহ তিনজন আহত হন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের গার্ড আবুল হোসেন জানান, ইটভাটায় মাটি পরিবহনের জন্য সম্পূর্ণ অবৈধভাবে ওই রেলক্রসিংটি গড়ে তোলা হয়েছে। হুইসেল দিয়ে ট্রেন লেভেলক্রসিং পার হওয়ার সময় মাটিবাহী ট্রাকটি ইঞ্জিনের সাথে ধাক্কা খায়। এতে ইঞ্জিনটির ব্যাপক ক্ষতি হয়েছে। রাজবাড়ী থেকে ইঞ্জিন আনার পর প্রায় তিন ঘণ্টা পর অপক্ষাকৃত কম গতিতে ট্রেনটি গন্তব্যে রওনা হয়।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তিনি যাওয়ার আগেই আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে দুজন মারা গেছে বলে শুনেছেন। এব্যাপারে রেল কর্তৃপক্ষ এজাহার দিলে গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের