,

নিজ খরচে ইউরোপ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, রাত থেকেই কার্যকর

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যসহ ইউরোপের যে কোনো দেশ থেকে ফিরলেই যাত্রীদের সরকারি কোয়ারেন্টাইন সেন্টার বা সরকার নির্ধারিত আবাসিক হোটেলে (নিজ খরচে) ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলে বাড়ি যাওয়া যাবে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে এ আদেশ কার্যকর হবে। আজ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়াউল কবির স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপসহ অন্যান্য যে কোনো দেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দরে অবতরণের পর বিমানে আরোহনের সর্বোচ্চ ৭২ ঘণ্টা বা তার কম সময়ের মধ্যে আরটি-পিসিআর ল্যাবরেটরি পরীক্ষাকৃত করোনা নেগেটিভ সনদ প্রদর্শন করতে হবে। এরপর ইউরোপ ব্যতিত অন্যান্য দেশ থেকে আসা যাত্রীরা হোম কোয়ারেন্টাইনে যাবেন। তবে বিমাববন্দরে নামার পর কারও মধ্যে করোনার লক্ষণ ও উপসর্গ দেখা দিলে তাকেও ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে।
এর আগে ডিসেম্বরের প্রথমদিকে যুক্তরাজ্যফেরত যাত্রীদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়। পরবর্তীতে তা কমিয়ে সাতদিন করা হয়।

বিডি প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি