,

ব্যাটিং শুরুর পর বাংলাদেশের লক্ষ্য বেড়ে গেল

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হলো, বৃষ্টির কারণে লক্ষ্য ১৬ ওভারে ১৪৮ রান। সেই মোতাবেক শুরু হয় বাংলাদেশ দলে ইনিংস। কিন্তু ১.৩ ওভার পর থামিয়ে দেয়া হয় খেলা। জানানো হয় যে, এখনও চূড়ান্ত হয়নি বাংলাদেশ দলের লক্ষ্য।

আসলেই তাই! টিভি পর্দায় দেখা যায় ম্যাচ রেফারির রুমে বাংলাদেশ দলের ম্যানেজার। বেশ কিছুক্ষণ ধরে হিসেব নিকাশের পর নতুন করে জানানো হয়, বাংলাদেশ দলকে জয়ের জন্য করতে হবে ১৬ ওভারে ১৭০ রান। অথচ ততক্ষণে ১.৩ ওভার ব্যাটিং করে ১২ রান তুলে ফেলেছিল বাংলাদেশ।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৩ রান করতে সক্ষম হয়েছিল নিউজিল্যান্ড। এরপর দ্বিতীয় দফার বৃষ্টিতে আর ব্যাটিংয়ে নামা হয়নি তাদের।

প্রায় ৫০ মিনিট খেলা বন্ধ থাকায় কাঁটা হয় ওভার, বাংলাদেশ দলের ১৬ ওভারে ১৭০ রান। যদিও প্রথমে জানানো হয়েছিল, ১৬ ওভারে করতে হবে ১৪৮ রান। কিন্তু পরে আরও ২২ রান বেড়ে যায়।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই বাউন্ডারি হাঁকিয়ে ইতিবাচক শুরুর ইঙ্গিত দেন লিটন কুমার দাস। কিন্তু দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরে যান লিটন। হ্যামিশ বেনেটের বাউন্সারে ডিপ স্কয়ারে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়ার আগে করেন মাত্র ৬ রান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫.২ ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১ উইকেটে ৪৩ রান।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা