,

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

news-image

নোয়াখালী প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জেরে নোয়াখালী শহর স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের দত্তবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী মনু নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের কাশিপুরের দত্তবাড়ী এলাকার মৃত আকবর আলীর ছেলে। তিনি নোয়াখালী শহর স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ছিলেন।

এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত ইকবাল তার সহযোগীদের নিয়ে পলাতক রয়েছেন।

পরিবারের অভিযোগ, নিহত মনুর পরিবারের সাথে তার চাচা ইকবালের সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করে চাচা ইকবালের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, সোমবার রাতে দত্তবাড়ি এলাকা থেকে মনুকে ধরে নিয়ে যান তার চাচা ইকবাল ও তার সহযোগীরা। এরপর দত্ত বাড়ির পাশে একটি দোকানে মনুকে আটকে রেখে বেধড়ক মারধর করে কুপিয়ে হত্যা করা হয়। পরে এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুধারাম থানার ওসি মো. সাহেদ উদ্দিন জানান, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের