,

২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত

news-image

দেশে করোনাভাইরাস আসার পর ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যাক রোগী শনাক্ত হয়েছেন। একদিনে পাঁচ হাজার ১৮১ জন শনাক্ত হয়েছেন গত একদিনে। দেশে করোনা মহামারির গত এক বছরে একদিনে এতো পরিমাণ শনাক্ত হননি এর আগে। আজ সোমবার (২৯ মার্চ) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে অধিদফতর।

এর আগে গত বছরের ২ জুলাই স্বাস্থ্য অধিদফতর চার হাজার ১৯ জনের করোনা শনাক্ত হওয়ার খবর জানিয়েছিল। করোনা মহামারিতে সেটাই ছিল বাংলাদেশে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনা শনাক্ত হলেন ছয় লাখ ৮৯৫ জন। গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু নিয়ে সরকারি হিসাবে মারা গেলেন আট হাজার ৯৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৭৭ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন মোট পাঁচ লাখ ৩৮ হাজার ১৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৩৮ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য এক শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৪ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৯ শতাংশ।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের