,

প্রাণী হয়ে মানবদেহে ছড়িয়েছে করোনা: ডব্লিউএইচও

news-image

অনলাইন ডেস্ক : পরীক্ষাগার থেকে নয়, বরং বাদুড়ের শরীর থেকে প্রাণীদের মাধ্যমে মানুষের শরীরে করোনাভাইরাস (কভিড-১৯) ছড়িয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) রিপোর্টে উঠে এসেছে।

সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এর বরাত দিয়ে আনন্দবাজার এ কথা জানিয়েছে।

এপি জানায়, তাদের হাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ সংক্রান্ত একটি প্রাথমিক রিপোর্ট এসেছে।

সম্প্রতি চীনে গিয়ে একটি গবেষণা চালিয়েছে বৈশ্বিক সংস্থাটি। এই গবেষণায় চীনা সরকারও যুক্ত ছিল। সেই গবেষণার রিপোর্ট অবশ্য এখনো প্রকাশিত হয়নি।

প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, চীনের ল্যাবরেটরি থেকে কোনোভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি। মনে হচ্ছে, বাদুড়ের শরীর থেকে প্রাণীদের মাধ্যমেই মানুষের শরীরে ছড়িয়েছে এই ভাইরাস।

গত ২০১৯ সালে চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরে আঙুল উঠেছিল চীনের দিকে। অনেক দেশ অভিযোগ করেছিল, চীনের একটি পরীক্ষাগার থেকে কোনোভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টা বিশ্বে নতুন করে প্রায় ৪ লাখ ৮৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনার মোট সংক্রমণ প্রায় ১২ কোটি ৭৭ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে।

একদিনে আরও ৬ হাজার ৭৮৯ মৃত্যু নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২৭ লাখ ৯৬ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ কোটি ২৯ লাখ ৫৩ হাজারের মতো রোগী।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের