,

করোনা আক্রান্ত আশরাফুল

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। গত শনিবার তার নমুনা নেওয়া হয়, রোববার তিনি ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

আশরাফুলের নমুনা পরীক্ষার দ্বিতীয় ফল পাওয়া যাবে আজ সোমবার। এ ব্যাপারে গণমাধ্যমে তিনি বলেন, ‘দোয়া করবেন যেন দ্বিতীয় পরীক্ষায় সুখবর পাই। আমার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই, কোনো অসুবিধাও নেই।’

যদিও এর আগে নিজের করোনা হওয়ার বিষয়টি মানতে চাচ্ছিলেন না আশরাফুল। করোনা রেজাল্টকে ‘ফলস পজিটিভ’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) বরিশালের হয়ে খেলছেন আশরাফুল। সেখানে নিয়মিত করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান।

আশরাফুলের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, শনিবার আশরাফুলের নমুনা নেওয়া হয়েছিল। ফল পজিটিভ এসেছে। অনেক ভুল রিপোর্ট আসছে। এজন্য তার দ্বিতীয়বার পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা