শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব রেকর্ড ভেঙে একদিনে ভারতে ৬৮ হাজার আক্রান্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ মহামারি মারাত্মক আকার ধারন করেছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যা গত ৫ মাসের মধ্যে দৈনিক সংক্রমণে দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। করোনায় আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, সোমবার সকাল ১০ টা পর্যন্ত গত একদিনে ভারতে ৬৮ হাজার ২০৬ জনের করোনা শনাক্ত হয়েছে যা একই সময়ে বিশ্বে সর্বাধিক।

আর ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত একদিনে আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ২০ জন। মারা গেছেন ২৯১ জন। খবর এনডিটিভির। নতুন আক্রান্ত নিয়ে ভারতে মোট করোনা সংক্রমণ ১ কোটি ২০ লাখ ৩৯ হাজার ছাড়িয়ে গেছে। সংক্রমণের বৈশ্বিক তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে দেশটি। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আরও ২৯৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ৮৮১ জনে দাঁড়িয়েছে।

করোনায় মৃতের বৈশ্বিক তালিকায় দক্ষিণ এশিয়ার দেশটির অবস্থান চতুর্থ। করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৪৪ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে যুক্তরাষ্ট্রে পাঁচ শতাধিক মৃত্যু হলেও ব্রাজিলে মারা গেছে তার তিন গুণ বেশি।

গত ২৪ ঘণ্টা বিশ্বে নতুন করে প্রায় ৪ লাখ ৮৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনার মোট সংক্রমণ প্রায় ১২ কোটি ৭৭ লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে। একদিনে আরও ৬ হাজার ৭৮৯ মৃত্যু নিয়ে করোনায় মৃতের সংখ্যা ২৭ লাখ ৯৬ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ কোটি ২৯ লাখ ৫৩ হাজারের মতো রোগী।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা