সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ ঘন্টা যাবৎত গ্যাস সরবরাহ বন্ধ, জনদূর্ভোগ 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।  রোববার (২৮ মার্চ) রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে জনদূর্ভোগে পড়েছে সাধারণ গ্রাহকরা। জেলা শহরের প্রায় ২৪ হাজার আবাসিক গ্রাহক রয়েছে।  যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিপণনকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকার হোসেন মিয়া বলেন, গতকাল রাত ১১ টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। আমরা বাসা-বাড়িতে বসবাসরত মানুষ খাবার তৈরি চরম বিপাকে পড়েছি।
শহরের পুনিয়াউট  এলাকার  বাসিন্দা পুষ্প আক্তার বলেন, রাত থেকে গ্যাস নেই। বাচ্চাদের খাবার তৈরিতে বেশ অসুবিধায় পড়তে হয়েছে। সকাল বেলা রেষ্টুরেন্ট থেকে নাস্তা কিনে এনেছি। কখন গ্যাস আসবে তাও কেই বলতে পারতেছিনা। চরম বেকায়দায় পড়েছি আমরা।
এ ব্যাপারে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মো. রবিউল হক জানান, ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২৪ হাজার গ্যাস সংযোগ ব্যবহারকারী রয়েছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। মেরামত শেষে পুনরায় গ্যাস সরবরাহ করা হবে।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান