,

শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজ ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : ৩৩০ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড ২০০ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে ফেলে। কিন্তু সফরকারী দলটি যে এমন লড়াই জমিয়ে তুলবে আঁচ করেনি কেউই। স্যাম কারেনের একক লড়াইয়ে জেতা ম্যাচ একটা সময় কেড়ে নিচ্ছিল ভারতের হাত থেকে। যদিও ব্যর্থ হল সেই লড়াই। সিরিজ নির্ধারক ম্যাচে শেষ হাসি ভারতেই।

রবিবার পুনেতে ৭ রানের জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতে নিল ভারত।

আট নম্বরে নেমে কারেন ৮৩ বলে ৯৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। সুবাদে ম্যাচটা শেষ ওভারে নিয়ে যায় ইংল্যান্ড। ২ উইকেট হাতে নিয়ে ১৪ রান দরকার ছিল ইংলিশদের। কারেন ছিলেন বলেই ছিল আশা।

তবে শেষ পর্যন্ত পারেনি ইংল্যান্ড। ১ উইকেট হারিয়ে শেষ ওভারে ৬ রান নিতে পারে দলটি। ৯ উইকেটে ৩২২ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান করেন ডেভিড মালান।

ভারতের পক্ষে দারুণ বল করেছেন শার্দুল ঠাকুর ও ভুবনেশ্বর কুমার। শার্দুল ৪ ও ভুবনেশ্বর নিয়েছেন ৩ উইকেটে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮.২ ওভারে ৩২৯ রানের বড় পুঁজি গড়ে ভারত। শিখর ধাওয়ান ৫৬ বলে ৬৭, রিশভ পন্ত ৬২ বলে ৭৮, হার্দিক পান্ডিয়া ৪৪ বলে ৬৪ রান করেন। ইংলিশদের পক্ষে মার্ক উড সর্বাধিক ৩ উইকেট নেন।

এই জয়ের সুবাদে ২০১৯ বিশ্বকাপের পর ঘরের মাঠে টানা চতুর্থ সিরিজ জয়ের স্বাদ পেল ভারত।

ম্যাচসেরা হয়েছেন স্যাম কারেন, সিরিজ সেরা জনি বেয়ারস্টো।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের