,

জাতিসংঘের ৭৬তম অধিবেশন নিয়ে সংশয়

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত জাতিসংঘের সদর দফতরে এই অধিবেশন আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা। বিশ্ব নেতাদের বৃহত্তম এই আয়োজনটি এবার ভার্চুয়ালি নাকি সরাসরি অনুষ্ঠিত হবে এ নিয়ে সংশয় প্রকাশ করেছে জাতিসংঘ কর্তৃপক্ষ।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র ব্রেনডেন ভার্মা এক ই-মেইল বার্তায় জানান, এখনও এ অধিবেশন নিয়ে সংশয় রয়েছে। কারণ আমরা জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো থেকে এ বিষয়ে এখনও স্পষ্ট কোনো ম্যান্ডেট পাইনি। আমাদের অফিস যথাসম্ভব আগামী এপ্রিল থেকে এ নিয়ে কাজ করবে।

করোনাভাইরাসের কারণে এবার জাতিসংঘ অধিবেশন নিয়ে এই সংশয়।

সাধারণত প্রতিটি দেশের স্থায়ী মিশনকে জাতিসংঘ মার্চ-এপ্রিল মাসের মধ্যে বার্ষিক অধিবেশন সম্পর্কে লিখিতভাবে বিস্তারিত তথ্য জানায়। কিন্তু জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন কর্তপক্ষের সঙ্গে কথা হলে তারা জানান, আগামী সাধারণ অধিবেশন নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে আমরা এখানও হালনাগাদ কোনো তথ্য পাইনি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের