,

নিহতদের জন্য ক্ষতিপূরণ, হাটহাজারী থানার ওসি অপসারণ চায় হেফাজত

news-image

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : গত কয়েক দিনে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতদের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে হেফাজতে ইসলাম। রবিবার এক সংবাদ সম্মেলনে তাদের পক্ষ থেকে হাটহাজারী থানার ওসির অপসারণও দাবি করে হেফাজত।

রবিবার হরতাল চলাকালে হাটহাজারীতে হেফাজতে ইসলামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়। নাজিরহাট মহাসড়কের মাদ্রাসা সংলগ্ন স্থানে বিকেল ৩টার দিকে এ সংবাদ সম্মেলন করা হয়।

হেফাজতের আমির জোনায়েদ বাবুনগরী হুইল চেয়ারে বসে তার বক্তব্য রাখেন।

তিনি রবিবার হেফাজতের ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে পালন করায় দেশবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। এ সময় তিনি হেফাজতের দাবিগুলো অবিলম্বে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

মধুপুরের পির আবদুল হালিমকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি করেছে এমন দাবি করে তীব্র নিন্দা জানান বাবুনগরী।

সারা দেশে পুলিশের গুলিতে ১৬ জন নিহত হয়েছেন জানিয়ে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান হেফাজত আমির।

তিনি নিহতদের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলামের অপসারণের দাবি করেন।

ভবিষ্যতে ইসলামের ইমান, আক্বিদা রক্ষার যেকোনো আন্দোলন সংগ্রামে হেফাজতকে সহযোগিতায় জনগণের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে তার সঙ্গে হেফাজতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের