শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধীদের জন্য চালু হলো ‘ইমপোরিয়া’

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতিবন্ধী ব্যক্তি-চাকুরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন তৈরিতে ডিজিটাল প্লাটফর্ম চালু হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তৈরি ‘ইমপোরিয়া’ নামের এই প্লাটফর্ম রোববার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবন্ধীদের জন্য ডিজিটাল প্লাটফর্ম ‘ইমপোরিয়া’ তৈরি করা হয়েছে।

প্রতিবন্ধী শিক্ষিত ভাই-বোনেরা দেশের বিভিন্ন এলাকা থেকে ইন্টারভিউ দিতে ঢাকা আসেন। তাদের সময়, খরচ ও হয়রানি কমাতে এ প্লাটফর্মটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উল্লেখ করেন জুনাইদ আহমেদ পলক।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানায়, অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুলের অনুপ্রেরণায় ‘ইমপোরিয়া’ সফটওয়্যারটি তৈরি করা হয়। এর লিংকঃ https://emporia.bcc.gov.bd/

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, বিসিসির পরিচালক এনামুল কবির প্রমুখ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা