,

‌‌এমন নির্লজ্জ বিজেপি নেতা দেখিনি : মমতা

news-image

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথম দফায় ভোটে ২৬টি আসন পাবে বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের ওই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রোববার অমিত শাহকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌এমন নির্লজ্জ বিজেপি নেতা দেখিনি। গতকালই ভোট গিয়েছে আর আজকে এসে বলছে কটা আসন পাবে। মানুষই বলবে কে জিতবে, আমি নয়। খবর হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, কিসের ওপর ভিত্তি করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই দাবি করেছেন তা এখনও জানা যায়নি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌প্রথম দফার ভোট শেষ হতেই ৩০–২৬ পাবে বলে ঘোষণা করছে! ২৬টা কেন? বাকি চারটে কি কংগ্রেস–সিপিআইএমের জন্য রাখা? ৩০–এ–৩০ বলুন না!‌ তাহলে তো গোল্লাটা বেশি হবে।’‌

আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে নন্দীগ্রামে। তার আগে অবশ্য এদিন অমিত শাহ বলেছেন, ‘নন্দীগ্রামে পরিবর্তন হলেই বাংলার পরিবর্তন হবে। বাংলার পরিবর্তন ভাগ্য নন্দীগ্রামবাসীর হাতে। বাংলায় রেকর্ড ভোট পড়েছে। ৩০টির মধ্যে ২৬টি আসন পাবে বিজেপি।’‌

অমিত শাহ বলেন, ‘‌নন্দীগ্রামে পরিবর্তন হলেই বাংলার পরিবর্তন হবে। বাংলার পরিবর্তন ভাগ্য নন্দীগ্রামবাসীর হাতে। নন্দীগ্রামে আমরাই জিতছি। বাংলায় ২ মে’‌র পর বিজেপিই সরকার গড়বে।’‌

ওই বক্তব্যেল জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌৮০ শতাংশেরও বেশি ভোট পড়েছে। আমি জানি মা–বোনেরা আমাকে ভোট দিয়েছেন। কিন্তু আমি একটাও আসন বলব না। আমি জানি মানুষ আমাদেরই দিয়েছেন। তাই সেটা আমি মানুষকেই বলতে দেব। মানুষ আমাদের না দিলে যেখানে আমরা পিছিয়ে সেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মারতে হতো না।’‌

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা