শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ মাসে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৩৫

news-image

অনলাইন ডেস্ক : দেশে গত ৯ মাসে সর্বোচ্চ ৩ হাজার ৯০৮ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। করোনায় নতুন করে মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে করোনার এই সর্বশেষ পরিস্থিতি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্তের ৩৮৬তম দিনে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মহামারিতে ৮ হাজার ৯০৪ জনের মৃত্যু হলো।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২২ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় ৩ হাজার ৯০৮ জন। এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে মোট ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ১৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা