শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে ‘গণহত্যা’ : ১২ দেশের প্রতিরক্ষামন্ত্রীর বিরল নিন্দা

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারে একদিনে ১১৪ জন বেসামরিক মানুষকে হত্যার নিন্দা জানিয়েছেন ১২ দেশের প্রতিরক্ষাপ্রধানরা। কোনো ঘটনায় প্রতিরক্ষামন্ত্রীদের এমন নিন্দা জানানোর ঘটনা বিরল। খবর আলজাজিরার।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, গ্রিস, ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড রোববার একটি যৌথ বিবৃতি দিয়ে এ ঘটনার নিন্দা জানিয়েছে।

মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে দেওয়া বিরল ওই বিবৃতিতে তারা বলেছেন, জনগণের ক্ষতি না করে সুরক্ষা দেওয়ার জন্য দায়বদ্ধ পেশাদার সেনাবাহিনী। এ ক্ষেত্রে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আন্তর্জাতিক মানদণ্ড- অনুসরণ করতে হবে। আমরা মিয়ানমারের সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানাই সহিংসতা বর্জন করতে। একই সঙ্গে মিয়ানমারের জনগণের সঙ্গে সম্মান ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করে কাজ করার আহ্বান জানাই।

উল্লেখ্য, শনিবার মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে পাখির মতো গুলি করে সামরিক জান্তা হত্যা করেছে কমপক্ষে ১১৪ জনকে। এর মধ্যে বেশ কয়েকজন শিশু আছে। একে গণহত্যা বলে অভিহিত করেছেন জাতিসংঘের তদন্তকারীরা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা