শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সহিংসতায় নিহত ২

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিচে একাধিক সহিংসতায় দুই জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন নারী ও অপরজন পুরুষ। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত শুক্রবার রাতে এ নিহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন দেশায়লা হ্যারিস (২৮) ও দোনোভোন লিঞ্চ (২৫)। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পৃথক দুটি ঘটনায় দুজন পুলিশের গুলিতে নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, দেশায়লা হ্যারিস সহিংসতায় জড়িত ছিলেন না। ঘটনাস্থলে তিনি দর্শকের মতো ছিলেন। কিন্তু সহিংসতায় তাকে প্রাণ হারাতে হয়েছে।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, রিসোর্ট এলাকায় আটলান্টিক অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকে এই সহিংসতা শুরু হয়। একদল লোক নিজেদের মধ্যে মারামারি শুরু করে এবং পরে তা সহিংসতায় রূপ নেয়। এক পর্যায়ে লোকজন একে অন্যকে গুলি চালাতে শুরু করে। এর ফলে বেশ কয়েকজন আহত হয়েছে।

স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে স্থানীয় কর্মকর্তারা কয়েক দফা গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। এরপরেই আরও একটি স্থানে সহিংসতার খবর পাওয়া যায়।

প্রথম ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-আহমন জাহরি অ্যাডামস (২২), নিকুয়েজ তিয়ন বেকার (১৮) ও ডেভন মাউরাইস ডর্সি (২০)।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা