,

আরও শক্তিশালী হয়েছে দু’দেশের সম্পর্ক : মোদি

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ও ভারতের স্বাভাবিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়িতে মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা দুই দেশ একবিংশ শতকের গুরুত্বপূর্ণ সময়কালে নিজেদের লক্ষ্যপূরণ করবো। ভারত ও বাংলাদেশ উন্নতি ও প্রেমের পথে বিশ্বের পথপ্রদর্শন করতে থাকবে।’

তিনি বলেন, ‘আজ দুই দেশের স্বাভাবিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। উভয় দেশই নিজেদের বিকাশ, নিজের প্রগতির চেয়ে সমগ্র বিশ্বের উন্নতি দেখতে চায়। উভয় দেশই পৃথিবীতে অস্থিরতা, সন্ত্রাস এবং অশান্তির পরিবর্তে স্থিতিশীলতা, প্রেম এবং শান্তি চায়।’

প্রায় ৩২ মিনিটের বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত ও বাংলাদেশ আত্মিক সম্পর্কের তীর্থক্ষেত্র। আমাদের সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, মনের সঙ্গে মনের সম্পর্ক।’

তিনি বলেন, ‘আমি আজ এখানে এসে তেমনটাই অনুভব করছি, ভারতে থাকা মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার লাখ লাখ ভাই-বোনেরা ওড়াকান্দি এসে যেমন অনুভব করেন।’

নরেন্দ্র মোদি বলেন, ‘এই দিনের এই পবিত্র মুহূর্তের প্রতীক্ষা আমার বহু দিনের বহু বছর ধরে ছিল। ২০১৫ সালে আমি যখন প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বাংলাদেশে আসি, তখনই আমি এখানে আসার ইচ্ছা ব্যক্ত করেছিলাম। আমার সেই প্রত্যাশা, সেই কামনা আজ পূর্ণ হলো।’

তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশের জাতীয় অনুষ্ঠানে ভারতের ১৩০ কোটি ভাইবোনের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা নিয়ে এসেছি। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হওয়ায় আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে আসার আগে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে গিয়েছিলাম। সেখানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ওনার ভিশন আর বাংলাদেশের লোকেদের ওপর ওনার বিশ্বাস এক উদাহরণ স্বরূপ।’

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, ভারতের বনগাঁয়ের এমপি শান্তনু ঠাকুরসহ ঠাকুর পরিবারের সদস্য ও মতুয়া নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের