,

মাশরাফি-সাকিব-সালমারা মোদির সঙ্গে দেখা করলেন

news-image

ক্রীড়া প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৬ মার্চ) সকালে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রাখার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের প্রধানমন্ত্রী দুইদিনের সফরে নানা আয়োজনে অংশ নেবেন। বাংলাদেশে নেমেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মোদি। দুপুরে ঢাকায় ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বাংলাদেশের নানা অঙ্গনের তারকারা।

মোদির সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে ক্রীড়া তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

উপস্থিত ছিলেন নারী জাতীয় ক্রিকেট দলের দুই তারকা সালমা খাতুন এবং জাহানারা আলমও। মোদির সঙ্গে তারা সৌজন্য সাক্ষাতের পর এক ফ্রেমে ছবি তুলেন।

সাক্ষাৎ শেষে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে সাকিব বলেন, ‘প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আশা করি তার সফর দুই দেশের জন্যই ফলপ্রসূ হবে। ভারতে তার নেতৃত্ব অসাধারণ। আমি আশা করি, তিনি ভারতের উন্নতির জন্য ভবিষ্যতেও কাজ করে যাবেন এবং আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক দিন দিন আরও ভালো হবে।’

শনিবার ভারতের প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি ও কাশিয়ানী উপজেলার মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করবেন। একই দিন সাতক্ষীরায় হিন্দু মন্দিরও পরিদর্শন করবেন মোদি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের