,

আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশ অবদান রেখে চলেছে : গুতেরেস

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলেও অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে শুক্রবার বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালায় শুক্রবার শেষ দিন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে জাতিসংঘের মহাসচিব বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশ সামাজিক উন্নয়ন ও দুর্যোগ মোকাবেলা ও প্রস্তুতির বিষয়ে অসাধ্য সাধন করেছে। নিম্ন আয়ের দেশের তালিকা থেকেও বাংলাদেশ বেরিয়ে এসেছে।

গুতেরেস বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সেনার অংশগ্রহণ, ক্লাইমেট ভালনারেবল ফোরামে অংশীদারিত্ব এবং মিয়ানমার থেকে আসা লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার মাধ্যমে বিশ্ব সমাজে অবদান রেখে চলেছে বাংলাদেশ। এ সব ক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে রয়েছে।

তিনি বলেন, টেকসই উন্নয়নের উদ্যোগ ও জলবায়ু সঙ্কট মোকাবেলার কাজে জাতিসংঘ বাংলাদেশের পাশে রয়েছে। স্বাধীনতার ৫০ বছরে আমি সবার শুভ কামনা করছি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের