,

হাটহাজারীতে ব্যাপক সংঘর্ষে নিহত ৪

news-image

চট্রগ্রাম প্রতিনিধি : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররমে সংঘর্ষের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শিলব্রত বড়ুয়া চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এএসআই বলেন, হাটহাজারী থেকে ৪ জন গুলিবিদ্ধ ব্যক্তিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হেফাজত অনুসারী মুসল্লিরা মিছিল নিয়ে হাটহাজারী থানার দিকে এগুতে চাইলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় হেফাজত অনুসারীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ প্রথমে টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এতেও থামানো না গেলে এক পর্যায়ে রাবার বুলেট ছুড়তে শুরু করে পুলিশ।

এএসআই শিলব্রত বড়ুয়া অভিযোগ করে জানান, সংঘর্ষের সময় মাদ্রাসার শিক্ষার্থীরা হাটহাজারী থানায় ভাঙচুর চালায়। বর্তমানে তারা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে রেখেছে। আশেপাশের দোকানপাট বন্ধ আছে।

হাটহাজারি থানার ওসি রফিকুল ইসলাম জানান, হেফাজত অনুসারীরা মিছিল করার চেষ্টা করে। এক পর্যায়ে তারা হাটহাজারী থানায় প্রবেশ করে ভাঙচুর চালায়। সংঘর্ষ চলাকালে রাস্তায় পুলিশ অবস্থান নিলে হাটহাজারী মাদ্রাসা থেকে আগত অনুসারীদের নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে তারা।

এদিকে হেফাজতের সহ-সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস বলেন, পুলিশের গুলিতে কমপক্ষে সাতজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিনা উস্কানিতে পুলিশ ছাত্রদের মিছিলে গুলি চালায়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, হাটহাজারীতে হেফাজত আমাদের সরকারি অফিসগুলোতে তাণ্ডব চালাচ্ছে। ভূমি অফিসে আগুন দিয়েছে। থানা ভাঙচুর করছে। ডাক বাংলোতে ভাঙচুর করছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের