নুরের ৩০ সঙ্গী রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের ৩০ সঙ্গীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরের প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

রিমান্ডে নেওয়া হয়েছে জাহিদ, ইউনুস, নাজমুল হাসান, নাহিদ উল তারেক, লিমন ফকির, সালাহউদ্দিন, নাঈম, আরিয়ান রিপন, আব্দুর রউফ, আসাদুজ্জামান, আজাহারুল ইসলাম, মোস্তাক আহমেদ, মিজানুর রহমান, সোহেল মৃধা, আজিম হোসেন, আবদুল্লাহ আল মাহমুদ, সোহেল, খায়রুল কবির, ফরিদ, সবুজ হোসেন, গোলাম তানভীর, হেমায়েত, মেহেদী হাসান, ইসমাইল, রেজাউল করিম, মোন্তাজুল, কাজী মাহমুদ, মাহমুদুল হাসান ও রুহুল আমিনকে। গ্রেপ্তার অপর আসামি আশিক নুর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কিশোর সংশোধনাগার কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন একই আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম আকন্দ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন।

আসমিদের পক্ষে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, খাদেমুল ইসলাম ও তৌফিক শাহরিয়ার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়।উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে মতিঝিল থানায় ৫১ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন সংশ্লিষ্ট থানার এসআই মিন্টু কুমার।

জানা গেছে, নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অন্যান্য সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

পুলিশ মিছিলের গতি রোধ করতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। এসময় মিছিলকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ