বিরোধীদলীয় নেতারা মোদির সঙ্গে বৈঠকে

news-image

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বলেছেন ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৬ মার্চ) দুপুর একটা ২০ মিনিটের দিকে হোটেল সোনারগাঁওয়ে বৈঠকটি শুরু হয়।

বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে জানান জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদের একান্ত সচিব মামুন হাসান। তিনি বলেন,‘মাত্রই বৈঠক শুরু হচ্ছে। জাপার চার জনের একটি প্রতিনিধি দল এ বৈঠকে যোগ দিয়েছেন।’

জাপার প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু,কো–চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার।

বৈঠক শুরু হওয়ার আগে সাবেক জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘অভিন্ন নদীর হিস্যা, তিস্তা পানিবণ্টন চুক্তি ও বাণিজ্য বৈষম্যসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবো।’

বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী