,

বিশ্বকাপ বাছাইয় পর্বে জয় পেয়েছে জার্মানি-ইংল্যান্ড

news-image

অনলাইন ডেস্ক : কাতার বিশ্বকাপ বাছাই পর্বের শুরুতে জয় পেয়েছে জার্মানি ও ইংল্যান্ড। আইসল্যান্ডকে হারিয়ে শুরু করেছে জার্মানরা। অন্যদিকে সান মারিনোকে রীতিমতো গোল উৎসব ভাসিয়েছে ইংলিশরা।

‘জে’ গ্রুপের ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে জার্মানি। আর ‘আই’ গ্রুপের ম্যাচে ৫-০ গোলে সান মারিনোকে হারায় ইংল্যান্ড।

জার্মানির দুইবুর্গে ম্যাচের সাত মিনিট পার না হতেই দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা। তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন লেয়ন গোরেটস্কা। ইয়াসুয়া কিমিখের বাড়ানো বল ধরে ডি-বক্সে কাট ব্যাক করেন সার্জ ন্যাব্রি। ফাঁকায় বল পেয়ে সহজেই জালে পাঠান বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার গোরেটস্কা।

চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কাই হাভার্টজ। কিমিখের রক্ষণচেরা পাস পেয়ে এবার কাটব্যাক করেন লেরয় সানে। কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন চেলসি মিডফিল্ডার হাভার্টজ। ৫৬তম ব্যবধান বাড়ান ইকাই গুন্দুগান। ন্যাব্রির পাস থেকে জোরালো শটে বল জালে পাঠান এ ম্যানসিটি মিডফিল্ডার।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এদিন প্রথমার্ধেই তিন গোলের ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে সান মেরিনোকে গোলবন্যায় ভাসায় দলটি। দলের হয়ে জোড়া গোল করেছেন চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা এভারটন ফরোয়ার্ড ডমিনিক ক্যালভার্ট-লুইন। একটি করে গোল পেয়েছেন জেমস ওয়ার্ড-প্রাউস, রাহিম স্টার্লিং ও অলি ওয়াটকিন্স।

চতুর্দশ মিনিটে বাঁ প্রান্ত থেকে বেন চিলওয়েলের পাস থেকে ডি-বক্সে ফাঁকায় পেয়ে বল জালে পাঠান সাউদাম্পটন অধিনায়ক ওয়ার্ড-প্রাউস। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ক্যালভার্ট-লুইন। ডান প্রান্ত থেকে রিস জেমসের ক্রসে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন এভারটনের এই ফরোয়ার্ড।

৩১তম মিনিটে প্রতিপক্ষের ভুলে বল পেয়ে মাউন্ট। পাস দেন স্টার্লিংকে। ভেতরে ঢুকে কোণাকোণি শট নিলে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে বল জালে জড়ায়। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে জেসে লিনগার্ডের কাছ থেকে বল পেয়ে নিজেদের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করে ক্যালভার্ট-লুইন। ৮৩তম মিনিটে বলদি খেলোয়াড় ফিল ফোডেনের পাস দারুণ শটে লক্ষ্যভেদ করেন আরেক বদলী খেলোয়াড় ওয়াটকিন্স। জাতীয় দলের হয়ে অভিষেকে নিজের প্রথম শটেই গোল পেলেন অ্যাস্টন ভিলার এই ফরোয়ার্ড।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের