শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অসাধারণ সিরিজ খেলেছে নিউজিল্যান্ড : তামিম

news-image

অনলাইন ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর তামিম ইকবাল বলেছেন দলটি গোটা সিরিজে অসাধারণ ক্রিকেট খেলেছে।

১৬৪ রানে হারা ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘কখনো কখনো ছোট বিষয় আপনার অনেক ক্ষতি করে, ক্যাচগুলো, হাতছাড়া হওয়া সুযোগগুলো…কিন্তু ক্রেডিট নিউজিল্যান্ডের। তারা পুরো সিরিজে অসাধারণ ছিল।’

শেষ ম্যাচে বোলারদের প্রশংসা করে তামিম বলেন, ‘আমি মনে করি বোলিংয়ে আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু ওই দুজন সত্যি ভালো ব্যাট করেছে।’

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৮ রান তুলেছিল নিউজিল্যান্ড। ডেভন কনওয়ে ১২৬ ও ড্যারেল মিচেল অপরাজিত ১০০ রানে টাইগারদের লক্ষ্যটা তিনশ পেরিয়ে নেন। দুজনেরই এটি প্রথম ওয়ানডে শতক।

জবাব দিতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় ১৫৪ রানে, ৪২.৪ ওভারে।

তামিম মনে করেন কিউইদের কন্ডিশনে ৩০০ রানও তাড়া করা সম্ভব, ‘এদিকে খেলতে আসলে ৩০০ রান তাড়া করা সম্ভব। কিন্তু আমরা সেভাবে ব্যাট করতে পারিনি।’

‘অনেক হেয়ালি শট ছিল। সবচেয়ে বড় কথা ব্ল্যাক ক্যাপরা ভালো দল হিসেবে জিতেছে। দশ ওভারে তিন উইকেট চলে গেলে ম্যাচ সেখানে শেষ হয়ে যায়।’

কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে বলে কোনো অজুহাত দাঁড় না করিয়ে তামিম বলেন, ‘কোয়ারেন্টাইন ইস্যুকে টানার মতো লোক আমি নই যে বলব অনুশীলন করতে পারিনি। সোজা কথা হল আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি।’

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া