শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

news-image

নিজস্ব প্রতিবেদক : সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আজ শুক্রবার ভোর ৬টার দিকে স্মৃতিসৌধের শহীদবেদিতে ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্র ও সরকারপ্রধান।

পুষ্পস্তবক অর্পণ শেষে দুজন মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। ওই সময় বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে সশস্ত্র সালাম জানায় তিন বাহিনীর একটি চৌকস দল।

এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে সই করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এদিকে মহান স্বাধীনতা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

করোনাভাইরাস মহামারির এ সময়ে সীমিত পরিসরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর জাতির পিতার স্মৃতি বিজড়িত ৩২ নম্বরের বাড়িতে ঢোকেন বঙ্গবন্ধুর দুই কন্যা। সেখানে দুই বোন আরও একবার জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। তারপর দুজন বাড়িটি ঘুরে দেখেন।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা