শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদি বিরোধী মিছিলে ‘গুলিবিদ্ধ’ নুর

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ চলাকালে ‘গুলিতে’ আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

দেশ রূপান্তরের কাছে এমনটি দাবি করেছেন বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের সদস্যসচিব ফরিদুল হক।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি এলাকা থেকে নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু করে মুক্তাঙ্গনের দিকে যেতে চাইলে পুলিশ মিছিলে বাধা দেয়। এরপর মিছিলটি মতিঝিলের শাপলা চত্বরের দিকে যায়। সেখানে পুলিশের সঙ্গে পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ বাঁধে।

এ সময় নুর গুলিবিদ্ধ হয়। আরও ১৫ জনের মতো আহত হন।

এর পর যুব অধিকার পরিষদ পল্টন থেকে পাল্টা মিছিল করে। আবারও সংঘর্ষ ঘটলে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক (অর্থ) পাঠান আজহারসহ ৮-১০ জন আহত হন।

ফরিদুল হক জানান, দুই ঘটনা মিলে ৩০-৩৫ জনের মতো আহত হয়েছেন।

এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করেন।

বিক্ষোভ থেকে ৩৪ জনকে আটক করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল ডিভিশনের উপ-কমিশনার নুরুল ইসলাম। তিনি আরও জানান, এ ঘটনায় সাত পুলিশ সদস্যও আহত হয়েছেন।

আটকদের মধ্যে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলামও রয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা