,

ভিড় বাড়ছে বইমেলায়, লেখক-প্রকাশকদের মুখে হাসি

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : দিন যতই যাচ্ছে, বইমেলায় ভিড় ততই বাড়ছে। শুরুর দিকের খরা কাটিয়ে মেলা প্রাঙ্গণে ফিরছে প্রাণ। বয়সের গণ্ডি পেরিয়ে সব বয়সী মানুষের ঢল নামছে। মুখরিত হয়ে উঠছে পাঠক, দর্শনার্থী, ক্রেতা-বিক্রেতাদের পদচারণায়। করোনাকালেও মেলায় ভিড় বাড়ায় হাসি ফুটেছে লেখক-প্রকাশকদের মুখে।

বুধবার (২৪ মার্চ) বইমেলায় সরেজমিনে দেখা গেছে, টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটক দিয়ে বিভিন্ন বয়সের মানুষ সারিবদ্ধভাবে প্রবেশ করছে বইমেলায়। মানুষের সঙ্গে মেলায় আসছে নতুন বইও। বইয়ের সঙ্গে লেখকদের উপস্থিতিও বাড়ছে। সঙ্গে তাদের শুভাকাঙ্ক্ষীরাও। সব মিলিয়ে আড্ডা, ঘোরাঘুরি আর বই পড়ে-দেখে কাটছে সময়।

‘প্রিয় মুখ প্রকাশনী’র এক বিক্রেতা বলেন, ‘গতকালও আমরা দুশ্চিন্তায় ছিলাম। আজকে মানুষের উপস্থিতি দেখে আশা জেগেছে। বিক্রিও বেড়েছে। এভাবে শেষ পর্যন্ত চললে আমরা সবাই ভালো থাকব। ভালো একটি অভিজ্ঞতা নিয়ে মেলা শেষ করতে পারব।’

ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইব্রাহিম খান বলেন, এবারের বইমেলা অনেক বড় পরিসরে হচ্ছে। হাঁটাহাঁটি করা লাগছে। তবে এবার বিজ্ঞানবিষয়ক নতুন নতুন বই এসেছে। যার জন্য ভালো লাগছে। এছাড়া ধুলাবালিমুক্ত করাসহ আর কিছু ব্যবস্থা থাকলে ভালো লাগত।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের