দিল্লিতে এবার শবেবরাত পালনে নিষেধাজ্ঞা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ঠেকাতে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে।

প্রকাশ্যে পান করা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান যেমন— হোলি (দোল উৎসব), শবেবরাত এবং নবরাত্রি উৎসব পালনের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর দি ইকোনোমিকস টাইমসের।

মঙ্গলবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে— বিমানবন্দর, রেলস্টেশন এবং বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে।

দিল্লি সরকার বাজার, শপিংমল এবং জনবহুল এলাকাগুলোতে বিশেষভাবে নজরদারি চালানোরও সিদ্ধান্ত নিয়েছে।

ভিড় হয় এমন বেসরকারি বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের করোনা পরীক্ষা করা হবে। যেসব রাজ্যে সংক্রমণ বেশি, সেসব রাজ্য থেকে আগত যাত্রীদেরও এ পরীক্ষা করা হবে।

দিল্লিতে দৈনিক সংক্রমণ এক হাজার ছাড়িয়ে গেছে। গত বছরের ১৯ ডিসেম্বর দৈনিক সংক্রমণ শেষবার এ পর্যায়ে পৌঁছেছিল। যে হারে সংক্রমণ বাড়তে শুরু করেছে তাতে প্রশাসনের উদ্বেগ ক্রমশ বাড়ছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪৭ হাজার ২৬৪ জন সংক্রমিত হয়েছেন এবং ২৭৭ জনের মৃত্যু হয়েছে।

সূত্র : যুগান্তর

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী