,

দুবাইয়ের উপশাসক শেখ হামদান আর নেই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের উপশাসক শেখ হামদান বিন রশিদ আল মাকতুম আর নেই।

বুধবার ৭৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। শেখ হামদান আরব আমিরাতের অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম টুইটারে এ খবর জানিয়েছেন।

শেখ হামদান ১৯৪৯ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দেশটির প্রয়াত শাসক শেখ রশিদ বিন সায়েদ আল মাকতুমের দ্বিতীয় ছেলে।

১৯৭১ সালে তাকে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়। দুবাইকে ব্যবসা-বাণিজ্যে একটি সমৃদ্ধ শহরে পরিণত করায় তার অবদান অনেক।

শেখ হামদান বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের