,

পিতা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : নাটোরের বাগাতিপাড়ায় পিতা হত্যার দায়ে ছেলে সেন্টু সরকারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান সরদার এ আদেশ দেন।

২০১৫ সালের ৯ জানুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে পিতা গুলজার সরকারকে ডেকে উঠানে হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন ছেলে সেন্টু সরকার। পরে খবর পেয়ে পুলিশ হাসুয়াসহ সেন্টু সরকারকে আটক করে। এ ঘটনায় সেন্টুর স্ত্রী নুর নাহার বেগম বাদী হয়ে বাগাতিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণের ওপর ভিত্তি করে বিচারক আজ শুনানী শেষে এ রায় ঘোষণা করেন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের