শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারণ ছাড়া বিদেশ ভ্রমণে ইংল্যান্ডে ৫ হাজার পাউন্ড জরিমানা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইংল্যান্ডে উপযুক্ত কারণ ছাড়া বিদেশ ভ্রমণ করলে লকডাউন আইনে ৫ হাজার পাউন্ড জরিমানা করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী ২৯শে মার্চ সোমবার থেকে নতুন আইনটি কার্যকর হবে। নতুন আইনে সরকারের নির্দিষ্ট অজুহাত (তালিকাভুক্ত) ছাড়া দেশের বাইরে যাওয়া নিষিদ্ধ রয়েছে।

বর্তমান পরিকল্পনার আওতায় ইংল্যান্ডের মানুষ ১৭ই মে থেকে ছুটিতে বিদেশ যেতে পারবে।

বৈদেশিক ভ্রমণের জন্য আইনগতভাবে অনুমোদিত কারণগুলির মধ্যে রয়েছে বিয়ে, সম্পত্তি স্থানান্তর কাজ, স্বেচ্ছাসেবক, শিক্ষা, চিকিৎসা প্রয়োজন এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া। এসব কারণে অনুমতি পাবেন যে কেউ।
তবে যাওয়ার পূর্বে তিন পৃষ্ঠার একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্মে বিবরণ দিতে হবে তিনি কেন দেশ ত্যাগ করছেন। এই ফর্ম পূরণের অর্থ হলো- তিনি কর্তৃপক্ষকে জানিয়ে রাখবেন যে তিনি লকডাউনের নিয়মানুসারে ভ্রমণের অনুমতি রয়েছে। ভ্রমণকারী যাত্রীরা যথাযথভাবে ফর্মটি পূরণ করেছেন কি না, তা ভ্রমণের আগে নিশ্চিত করবে কর্তৃপক্ষ। যদি কোন যাত্রী উপযুক্ত কারণ ছাড়া বিদেশ ভ্রমণের জন্য রওনা দেন তাহলে ৫ হাজার পাউন্ড জরিমানা গুণতে হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা