,

রায়পুরে জালসহ ১৩ নৌকা জব্দ

news-image

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ইঞ্জিন চালিত ১৩টি নৌকা ও ৪ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় অভিযানের খবর টের পেয়ে জালের সাথে সংশ্লিষ্ট অন্যান্য জেলেরা পালিয়ে যায়। জব্দকৃত জালগুলো লোকজনের সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয়। কারেন্ট জালের বর্তমান বাজার মূল্য প্রায় নয় লাখ টাকার মতো।

বুধবার ভোর রাতে উপজেলার মেঘনা নদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১৩টি ইঞ্জিন চালিত নৌকা ও ৪ জেলেকে আটক করেছে। কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিসারের যৌথ অভিযানের খবর টের পেয়ে ৪ জেলে বাদে বাকি জেলেরা পালিয়ে যাওয়ার কারণে গ্রেফতার করা যায়নি। এছাড়া ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল লোকসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ধারায় গ্রেফতারকৃত ৪ জেলের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। আটককৃত ইঞ্জিন চালিত ১৩টি নৌকা উপজেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

রায়পুর উপজেলা কোস্টগার্ড পূর্বজোনের কমান্ডেন্ট অফিসার মোঃ মামুনুর রশিদ জানান, আজ ভোর রাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করি। মেঘনা নদীতে কারেন্ট জাল ও জাটকা নিধন রোধে অভিযান অব্যাহত থাকবে।

সূত্র : বিডি প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের