শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিল্লিতে হোলি, শবেবরাত ও নবরাত্রি পালনে নিষেধাজ্ঞা

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউ ঠেকাতে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে। প্রকাশ্যে হোলি (দোল উৎসব), শবেবরাত এবং নবরাত্রি উৎসব পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার জারি করা নির্দেশনায় বলা হয়, বিমানবন্দর, রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের কভিড পরীক্ষা করা হবে।

বাজার, শপিংমল এবং জনবহুল এলাকাগুলোতে বিশেষভাবে নজরদারি চালানোরও সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।

সরকারি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, ভিড় হয় এমন বেসরকারি বাস স্ট্যান্ডগুলোতে যাত্রীদের কভিড পরীক্ষা করা হবে। যেসব রাজ্যে সংক্রমণ বেশি, সেসব রাজ্য থেকে আগত যাত্রীদেরও এই পরীক্ষা করা হবে।

দিল্লিতে দৈনিক সংক্রমণ এক হাজার ছাড়িয়ে গেছে। গত বছরের ১৯ ডিসেম্বর দৈনিক সংক্রমণ শেষবার এই পর্যায়ে পৌঁছেছিল। যে হারে সংক্রমণ বাড়তে শুরু করেছে তাতে প্রশাসনের উদ্বেগ ক্রমশ বাড়ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সন্দেহ কর,ছেন ফের সংক্রমণ বৃদ্ধি করোনার দ্বিতীয় ঢেউয়ের ইঙ্গিত। আর এই সংক্রমণ বৃদ্ধির পেছনে যেমন কিছুটা করোনার নতুন প্রজাতি দায়ী, ঠিক তেমনই জনসাধারণের কভিডবিধি না মেনে চলাও এই সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ।

ওয়ার্ল্ডো মিটারের বুধবার সকালের পরিসংখ্যা অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৪৭ হাজার ২৬৪ জন সংক্রমিত হয়েছেন এবং ২৭৭ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা