দেশে ফিরেই অনুশীলনে ব্যস্ত সাকিব
স্পোর্টস ডেস্ক : সোমবার মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এক দিন বিশ্রামের পর আজ জন্মদিনের দিন মিরপুরে অনুশীলনে নেমে পড়েন তিনি।
বুধবার সকাল পৌনে ৯টার দিকে মিরপুরের অ্যাকাডেমি মাঠে আসেন সাকিব। প্রথমেই করেন ব্যাটিং অনুশীলন। মূলত আইপিএলের প্রস্তুতি হিসেবে মাঠের অনুশীলন শুরু করেন বিশ্বসেরা অলরাউন্ডার।
জানা যায়, আগামী ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্স। তার চার-পাঁচদিন আগেই ভারতে যেতে হবে সাকিবকে।











