সাকিব আল হাসানের জন্মদিন আজ

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট-বল হাতে অসাধারণ সব কৃীতি গড়েছেন তিনি। এক পা, দু পা করে সেই ছোট্ট সাকিব হয়ে উঠেছেন বাংলাদেশের প্রাণ। হয়ে উঠেছেন ক্রিকেটের পোস্টার বয়, বিশ্বসেরা অলরাউন্ডার।

১৯৮৭ সালের ২৪ মার্চ পৃথিবীর আলো দেখেছিলেন তিনি। শুভ জন্মদিন সাকিব আল হাসান। মাগুরার ফায়সাল, ড্রেসিংরুমের ময়না আর বাংলাদেশের সাকিব। ক্রিকেটার হিসেবে যে যাত্রা শুরুই হত না নাম্বার সেভেন্টি ফাইভের। সাকিবের পছন্দ ছিল ফুটবল। খেলতেনও তা। পাড়ায় একদিন ক্রিকেট খেলতে গিয়ে একজন আম্পায়ারের চোখে পড়েন। সেখান থেকে বিকেএসপি-বয়সভিত্তিক হয়ে জাতীয় দলে ডাক পান ২০০৬ সালে।

ওই যে শুরু। সাকিব ছুটেছেন নিজস্ব গতিতে। তার নেতৃত্বে দেশের বাইরে প্রথম টেস্ট সিরিজ জিতে টাইগাররা। দেশের মাটিতে বিশ্বকাপ খেলে বাংলাদেশ। ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি- তিন ফরম্যাটেই বিশ্বসেরা ক্রিকেটার হন বাংলাদেশের পোস্টার বয়।

প্রসঙ্গত, ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিশিরের সঙ্গে। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সাজানো সংসার তাদের। চাঁদের কলঙ্ক বাদ দিলে সবকিছু ধবধবে সাদা। বিতর্ক ছাড়া সাকিবও এমনটাই।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী