শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকায় নেই মিঠুন চক্রবর্তী

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম নেই জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর। রাসবিহারি আসনে মিঠুনকে মনোনয়ন দেয়ার কথা শোনা যাচ্ছিল। তবে সেখানে প্রার্থী করা হয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহাকে। আনন্দবাজার।

গত ৭ মার্চ ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা দলে (বিজেপি) যোগ দেন বাঙালি সুপারস্টার মিঠুন চক্রবর্তী। সেদিন কলকাতায় ব্রিগেড মঞ্চে পদ্ম পতাকা হাতে তুলে নেন ‘ডিসকো ড্যান্সার’ খ্যাত এ অভিনেতা।

এরপর কলকাতার মনীন্দ্র রোডের ঠিকানায় ভোটার হয় মিঠুন। তারপর থেকে জল্পনা শুরু হয়, বিজেপির প্রার্থী তালিকায় তার নাম থাকতে পারে। ধারণা করা হচ্ছিল- কাশীপুর-বেলগাছিয়া ও চৌরঙ্গী কেন্দ্রের পূর্বঘোষিত বিজেপি প্রার্থীরা বেঁকে বসায় এ দুটি কেন্দ্রের একটিতে ভোটে লড়তে দেখা যেতে পারে মিঠুনকে। কিন্তু সেই জল্পনাও সত্যি হলো না।

মঙ্গলবার বিজেপি ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সেখানে মিঠুন চক্রবর্তীর নাম নেই। আলোচিত রাসবিহারি আসনে মনোনয়ন পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা। গুরুত্বপূর্ণ সময়ে কাশ্মিরের দায়িত্ব সামলেছেন সাবেক এই সেনা কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা